লাদাখের উপরাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দিল্লি বিধানসভার অধ্যক্ষের
নয়াদিল্লি, ২৪ জুন ( হি.স.): লাদাখ সফর চলাকালীন বুধবার দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্ত সৌজন্য সাক্ষাৎ করলেন লাদাখের উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার সঙ্গে । এই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লি বিধানসভার সদস্য সূর্য প্রকাশ খত্রী, সঞ্জয় গোয়েল এব
দিল্লি বিধানসভার অধ্যক্ষের সঙ্গে লাদাখের উপ-রাজ্যপালের সৌজন্য সাক্ষাৎ


নয়াদিল্লি, ২৪ জুন ( হি.স.): লাদাখ সফর চলাকালীন বুধবার দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্ত সৌজন্য সাক্ষাৎ করলেন লাদাখের উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার সঙ্গে । এই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লি বিধানসভার সদস্য সূর্য প্রকাশ খত্রী, সঞ্জয় গোয়েল এবং অহীন দীপক চৌধুরী। এদিনের বৈঠকে রাজ্যের শাসনব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবেশ উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে।

লাদাখের উন্নয়ন প্রসঙ্গে বৈঠক চলাকালীন উপরাজ্যপাল জানান, লাদাখে জেলার সংখ্যা ২ থেকে বাড়িয়ে ৭ করা হয়েছে, যার ফলে প্রশাসনিক কাজে এসেছে সুবিধা। শুধু তাই নয়, উন্নয়নমূলক কাজে এসেছে গতি । আলোচনায় উঠে এসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, উন্নত যোগাযোগের জন্য সুড়ঙ্গ নির্মাণের প্রসঙ্গ। সারা বছর নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা বজায় রাখতে, অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করতে এবং স্থানীয় নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ধরণের উন্নয়ন ।

অন্যদিকে, বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্ত দিল্লি বিধানসভার নেওয়া বিভিন্ন অভিনব উদ্যোগের কথা উপরাজ্যপালকে জানান এদিন । ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন (এনইভিএ )-এর সফল বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন , এর মাধ্যমে কাগজের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, বাঁচানো গেছে বিপুল সংখ্যক গাছ । তিনি আরও জানান, দিল্লি বিধানসভা চত্বরে স্থাপিত ৫০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্রের কারণে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। সম্প্রতি সৌরবিদ্যুৎ ক্ষমতা আরও ৩০০ কিলোওয়াট বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কাজ চলছে, যা সম্পন্ন হলে বিধানসভা নিজের বিদ্যুতের চাহিদার ক্ষেত্রে অনেকটাই স্বনির্ভর হয়ে উঠবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande