
প্যারিস, ২৮ জুন (হি.স.): ফ্রান্সের শহর তঁম ব্লেঁ এলাকায় একটি বিমান ভেঙে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্কাইড্রাইভারদের একটি দলকে নিয়ে আকাশে উড়েছিল বিমানটি। কিন্তু স্কাইড্রাইভিংয়ের আগেই বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কোনও যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সময় রবিবার দুপুরে ফ্রান্সের ন্যান্সি শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ১১ জনের মধ্যে রয়েছেন স্কাইড্রাইভিংয়ের অভিজ্ঞতা নিতে আসা পাঁচজন শিক্ষার্থী, পাঁচজন প্রশিক্ষক এবং একজন পাইলট।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ