যোধপুরে আত্মহত্যার চেষ্টা এক মহিলা কনটেন্ট ক্রিয়েটরের
যোধপুর, ৩ জুন ( হি.স.): সমাজ মাধ্যমে ক্রমাগত কটূক্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন রাজস্থানের যোধপুরের এক মহিলা কনটেন্ট ক্রিয়েটর। ক্রমাগত মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ওই তরুণী । বুধবার সকালে যোধপুরের ব
যোধপুরে আত্মহত্যার চেষ্টা এক মহিলা কনটেন্ট ক্রিয়েটরের


যোধপুর, ৩ জুন ( হি.স.): সমাজ মাধ্যমে ক্রমাগত কটূক্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন রাজস্থানের যোধপুরের এক মহিলা কনটেন্ট ক্রিয়েটর। ক্রমাগত মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ওই তরুণী । বুধবার সকালে যোধপুরের বনাত থানার অন্তর্গত শিকারগড়ের গোদারো কি ধানি এলাকায় ঘটে ঘটনাটি। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা নাগাদ ওই তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন পরিবারের সদস্যরা।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সমাজ মাধ্যমে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ এবং কটূক্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তরুণী। ঘটনার ঠিক ৫ ঘণ্টা আগে তিনি নিজের সমাজ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছিলেন। তিনি লেখেন, আজকের পর আপনাদের এই বোনকে আর এই পৃথিবীতে দেখতে পাবেন না। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। ইতিমধ্যে বনাত থানার পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। ওই তরুণীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং পোস্টগুলি খতিয়ে দেখে প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande