
পূর্ব চম্পারণ, ৩ জুন ( হি.স.): ভারত-নেপাল সীমান্তে বড়সড় সাফল্য পেল ৭১–তম ব্যাটালিয়ন । বিহারের পূর্ব চম্পারণে মঙ্গলবার মধ্যরাতে গ্রেফতার দুই পাচারকারী। ৭১–তম ব্যাটালিয়নের সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন নেপালের বরা জেলার বৈরিয়ার বাসিন্দা ইন্তাজ আনসারি এবং অন্যজন জিতনা থানার অন্তর্গত রেগনিয়া গ্রামের বাসিন্দা বিনোদ যাদব। তল্লাশি অভিযানে উদ্ধার করা হয় ১৬৬৫ কিলোগ্রাম ইউরিয়া সার এবং ৯টি বাইক ।
বুধবার ৭১তম ব্যাটালিয়নের এক জওয়ান জানিয়েছেন, গোয়েন্দা শাখা গোপন সূত্রে খবর আসে, বলুয়া গ্রামে থেকে নেপালে অবৈধ সামগ্রী পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল । সেই তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি আরও দৃঢ় করা হয়। মঙ্গলবার মধ্যরাতে ৯-১০ জন সন্দেহভাজন বাইকে করে কিছু সামগ্রী নিয়ে নেপালের দিকে যেতে দেখে জওয়ানরা । তাদের থামানোর চেষ্টা করতেই, পাচারকারীরা বাইক ও মালপত্র ফেলে রেখে পালানোর চেষ্টা করে। জওয়ানরা ধাওয়া করে দুই পাচারকারীকে ধরে ফেললেও, বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে নেপালে পালিয়ে যেতে সক্ষম হয়। তল্লাশি চালিয়ে ৪৫ কেজি ওজনের ৩৭ বস্তা ভারতীয় ইউরিয়া সার উদ্ধার করা হয় যার মোট ওজন ১৬৬৫ কিলোগ্রাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক