
কলকাতা, ১৫ জুলাই (হি.স.): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার প্রসঙ্গে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ বুধবার বলেন, আদালতে কেউ যাবেন কি যাবেন না, তা নিয়ে জল্পনা করার কোনও অর্থ নেই। আদালত যদি কাউকে তলব করে, তবে তাঁর সেখানে হাজির হওয়া উচিত।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আরও বলেন, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়েছেন। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে এবং তদন্তে প্রাথমিক তথ্য বা প্রমাণ মিললে, সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার তাঁকে জিজ্ঞাসাবাদ করার অধিকার রয়েছে। সেই প্রক্রিয়ায় সহযোগিতা করা সংশ্লিষ্ট ব্যক্তির দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য