এডেন উপসাগরে ভারতীয় নৌসেনার তৎপরতায় ব্যর্থ জলদস্যুদের হামলা, নিরাপদে রইল কার্গো জাহাজের নাবিকরা
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : এডেন উপসাগরে ভারতের জন্য গুরুত্বপূর্ণ পণ্যবাহী একটি জাহাজে জলদস্যুদের হামলার চেষ্টা নস্যাৎ করে দিল ভারতীয় নৌসেনা। ভারতীয় যুদ্ধজাহাজ ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতেই জলদস্যুরা পালিয়ে যায়। ফলে জাহাজের নাবিকরা নিরাপদে উদ্
এডেন উপসাগরে ভারতীয় নৌসেনার তৎপরতায় ব্যর্থ জলদস্যুদের হামলা, নিরাপদে রইল কার্গো জাহাজের নাবিকরা


নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : এডেন উপসাগরে ভারতের জন্য গুরুত্বপূর্ণ পণ্যবাহী একটি জাহাজে জলদস্যুদের হামলার চেষ্টা নস্যাৎ করে দিল ভারতীয় নৌসেনা। ভারতীয় যুদ্ধজাহাজ ঘটনাস্থলের দিকে এগিয়ে আসতেই জলদস্যুরা পালিয়ে যায়। ফলে জাহাজের নাবিকরা নিরাপদে উদ্ধার হন এবং জাহাজেরও কোনও ক্ষতি হয়নি।

নৌসেনা সূত্রে জানা গিয়েছে, এমভি গোল্ডেন আর্সেনাল নামে ওই জাহাজটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ মালপত্র বহন করছিল। জাহাজে এক ভারতীয় নাগরিকও ছিলেন। জলদস্যুরা জাহাজটি দখলের চেষ্টা করলে নাবিকরা দ্রুত নিরাপদ কক্ষে আশ্রয় নিয়ে নির্দিষ্ট যোগাযোগ মাধ্যমে বিপদ সংকেত পাঠান।

সেই বার্তা পেয়ে কাছাকাছি মোতায়েন থাকা ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস ত্রিকন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধজাহাজকে এগিয়ে আসতে দেখে জলদস্যুরা পালিয়ে যায়।

এরপর ভারতীয় নৌসেনার বিশেষ বাহিনী মারকোস (MARCOS) কমান্ডোরা জাহাজে উঠে গোটা জাহাজে তল্লাশি চালান। কোথাও কোনও জলদস্যু লুকিয়ে নেই এবং জাহাজ সম্পূর্ণ নিরাপদ—তা নিশ্চিত করার পর জাহাজটিকে নিরাপদ ঘোষণা করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande