সংশোধন... প্রয়াত ডিজিপি অনুরাগ ধনকরের স্মৃতিতে আগামীকাল ত্রিপুরায় রাজ্য শোক
আগরতলা, ২০ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশের প্রয়াত মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আগামীকাল (২১ জুলাই) সমগ্র রাজ্যে একদিনের রাজ্য শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (জিএ) দ
ত্রিপুরা সরকার


আগরতলা, ২০ জুলাই (হি.স.) : ত্রিপুরা পুলিশের প্রয়াত মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনকরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আগামীকাল (২১ জুলাই) সমগ্র রাজ্যে একদিনের রাজ্য শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (জিএ) দফতরের পক্ষ থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য শোক পালনের অংশ হিসেবে আগামীকাল রাজ্যের যে সমস্ত সরকারি ভবনে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেসব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি, সরকারি মর্যাদা বজায় রেখে দিনভর কোনও ধরনের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে না।

রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত অনুরাগ ধনকরের আকস্মিক প্রয়াণে প্রশাসনিক মহল, পুলিশ বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

সরকারের এই একদিনের রাজ্য শোক ঘোষণাকে প্রয়াত পুলিশ মহানির্দেশকের দীর্ঘ কর্মজীবন, দায়িত্বনিষ্ঠা এবং রাজ্যের প্রতি তাঁর অবদানের প্রতি আনুষ্ঠানিক সম্মান প্রদর্শনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিন সরকারি দফতরগুলিতে প্রয়োজনীয় সরকারি কাজ স্বাভাবিকভাবে চললেও রাজ্য শোক পালনের সকল প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande