‘সরকারের দায়বদ্ধতা কি শুধু অ্যাকাউন্ট ভরাট করা?’, সংসদে প্রশ্ন অখিলেশের
নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): নিট প্রশ্নফাঁসের অভিযোগ এবং পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে সংসদের ভিতরে শাসক ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল সংসদ চত্বর। মকর দ্বারের সামনে ইন্ডি জোটের সাংসদরা বিক্ষোভ দেখান। একই সময়ে তাঁদের পাল্ট
‘সরকারের দায়বদ্ধতা কি শুধু অ্যাকাউন্ট ভরাট করা?’, সংসদে প্রশ্ন অখিলেশের


‘সরকারের দায়বদ্ধতা কি শুধু অ্যাকাউন্ট ভরাট করা?’, সংসদে প্রশ্ন অখিলেশের


নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): নিট প্রশ্নফাঁসের অভিযোগ এবং পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে সংসদের ভিতরে শাসক ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল সংসদ চত্বর। মকর দ্বারের সামনে ইন্ডি জোটের সাংসদরা বিক্ষোভ দেখান। একই সময়ে তাঁদের পাল্টা এনডিএ সাংসদরাও বিক্ষোভে শামিল হন।

ইন্ডি জোটের বিক্ষোভে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ বিরোধী দলের একাধিক সাংসদ উপস্থিত ছিলেন।

বিক্ষোভের মাঝেই উত্তর প্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অখিলেশ যাদব। তিনি বলেন, “আমরা উত্তর প্রদেশের মানুষ। উত্তর প্রদেশ সরকার কীভাবে কাজ করছে, তা আমরা দেখছি। একইভাবে ভারত সরকারকেও আমরা দেখছি। দায়বদ্ধতা কার? সরকারেরই দায়বদ্ধতা থাকা উচিত।”

তিনি আরও বলেন, “মনে হচ্ছে তাঁদের সক্ষমতা শুধু অ্যাকাউন্ট ভরাট করার মধ্যেই সীমাবদ্ধ। উত্তর প্রদেশে আমরা বিষয়টি খুব কাছ থেকে দেখছি। দায়বদ্ধতা বলতে কী বোঝায়? মনে হচ্ছে অ্যাকাউন্ট ভরাট করাই তাঁদের দায়বদ্ধতা।”

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande