পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট এক রোমাঞ্চকর অবস্থার মধ্যে দাঁড়িয়ে
ত্রিনিদাদ, ২৮ জুলাই (হি.স.): ত্রিনিদাদের তারউবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচে দারুণ রোমাঞ্চ ও রেকর্ড তৈরি হয়েছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাট করে ৩১১ রান করে। এই রানের জবাবে পাকিস
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট এক রোমাঞ্চকর অবস্থার মধ্যে দাঁড়িয়ে


ত্রিনিদাদ, ২৮ জুলাই (হি.স.): ত্রিনিদাদের তারউবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচে দারুণ রোমাঞ্চ ও রেকর্ড তৈরি হয়েছে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাট করে ৩১১ রান করে। এই রানের জবাবে পাকিস্তান ২৮২ রানে অলআউট হয় এবং ম্যাচে ক্যারিবীয় পেসার জাস্টিন গ্রিভস টানা পাঁচ ওভারে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩১১ রান (সাই হোপ ৯২, কাভেম হজ ৮৩*)।পাকিস্তান প্রথম ইনিংস: ২৮২ রান (শান মাসুদ ১০৯, ইমাম-উল-হক ৬৩)।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছে ১২৬/৭, ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে রয়েছে ১৫৫ রান।

মঙ্গলবার চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজ বাকি তিন উইকেটে আর কত রান আর যোগ করতে পারে সেটাই দেখার। তবে ম্যাচ এখন যে অবস্থায় রয়েছে তাতে পাকিস্তানের দিকেই ম্যাচটা ঝুকে আছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande