
নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ডঃ মুখার্জি দেশ সর্বোপরি—এই আদর্শকে নিজের জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সকালে এক্স মাধ্যমে জানিয়েছেন, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা এবং দেশের ঐক্য, অখণ্ডতা ও সাংস্কৃতিক জাতীয়তাবাদের বলিষ্ঠ প্রবক্তা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি।
অমিত শাহ আরও উল্লেখ করেছেন, ডঃ মুখার্জি দেশ সর্বোপরি—এই আদর্শকে নিজের জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। বঙ্গভঙ্গের সময় তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে রাখার জন্য তাঁর আজীবন সংগ্রাম ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নীতির প্রতি তাঁর অবিচল নিষ্ঠা এবং দেশের অখণ্ডতা রক্ষার জন্য তাঁর আজীবন লড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে যুবসমাজকে অনুপ্রাণিত করতে থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ