
ঢাকা, ১০ আগস্ট (হি.স.): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দ্বিপাক্ষিক স্তরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। গত জুনে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ।
তারেক রহমান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে এ দিনই দিল্লি আসার কথা রয়েছে দীনেশের। সোমবার বেলা ১১টার পর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ