জলযাত্রী বোঝাই বাসের সঙ্গে লরির সংঘর্ষ, আহত ২০-২৫
আরামবাগ , ১০আগস্ট (হি.স.) : জলযাত্রী বোঝাই বাসের সঙ্গে লরির সংঘর্ষে আহত হলেন প্রায় ২০ থেকে ২৫ জন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের জয়রামপুর এলাকায়। আহতদের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলার পার্
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি


আরামবাগ , ১০আগস্ট (হি.স.) :

জলযাত্রী বোঝাই বাসের সঙ্গে লরির সংঘর্ষে আহত হলেন প্রায় ২০ থেকে ২৫ জন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের জয়রামপুর এলাকায়। আহতদের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলার পার্থসায়র থানার বালসি গ্রাম থেকে প্রায় ৭০-৭২ জন রবিবার সকালে তারকেশ্বরে জল ঢালতে এসেছিলেন। সোমবার তাঁরা বাসে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তারকেশ্বর থেকে আরামবাগের দিকে আসার পথে জয়রামপুর এলাকায় একটি লরি ডিভাইডার পার হয়ে ঘোরার সময় আচমকাই দুর্ঘটনাটি ঘটে। লরির সঙ্গে ধাক্কা লাগে বাসটির। সংঘর্ষের জেরে বাসে থাকা প্রায় ২০-২৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগ পৌর মণ্ডলের বিজেপি সভাপতি সুমন তিওয়ারি, আরামবাগ শহর এসসি-এসটি মোর্চার সভাপতি সঞ্জীব হেলা-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা। তাঁরা আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande