
বলরামপুর, ১০ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ের বলরামপুর জেলার ভাদ্রফনগর বনাঞ্চলের ভোদর এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক আটক করেছে বন দফতর। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
বনকর্মীদের দেখে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি বাজেয়াপ্ত করে বন দফতরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ট্রাকে থাকা কাঠের মাপজোক ও নথিপত্র পরীক্ষা করছে বন দফতর। প্রাথমিকভাবে কাঠগুলি খয়ের প্রজাতির বলে অনুমান করা হচ্ছে। তবে প্রকৃত প্রজাতি নিশ্চিত করতে পরীক্ষা চলছে।কাঠগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে বন দফতর। পরিবহণের নথিপত্র বৈধ কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে।বন দফতর জানিয়েছে, তদন্তের পর কাঠের প্রজাতি, পরিমাণ এবং পরিবহণের বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পলাতক চালকের সন্ধানেও তল্লাশি চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস