২০২৬ বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আমেরিকা পদক তালিকার শীর্ষে, ২০তম স্থানে রয়েছে ভারত
কলকাতা, ১০ আগস্ট (হি.স.): ২০২৬ সালের বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে রবিবার। আমেরিকা পদক তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। এই প্রতিযোগিতায় আমেরিকা ১২টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ সহ মোট ২৪টি পদক জিতেছে। অন্
২০২৬ বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আমেরিকা পদক তালিকার শীর্ষে, ২০তম স্থানে রয়েছে ভারত


কলকাতা, ১০ আগস্ট (হি.স.): ২০২৬ সালের বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে রবিবার। আমেরিকা পদক তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে।

এই প্রতিযোগিতায় আমেরিকা ১২টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ সহ মোট ২৪টি পদক জিতেছে। অন্যদিকে ভারত ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে ২০তম স্থান অর্জন করেছে।

শীর্ষস্থানীয় দেশগুলির পদক তালিকা:

*আমেরিকা: ১২ স্বর্ণ, ৭ রৌপ্য, ৫ ব্রোঞ্জ

*কেনিয়া: ৪ স্বর্ণ, ৩ রৌপ্য, ৪ ব্রোঞ্জ

*ইতালি: ৩ স্বর্ণ, ০ রৌপ্য, ২ ব্রোঞ্জ

*জামাইকা: ২ স্বর্ণ, ৩ রৌপ্য, ৩ ব্রোঞ্জ

*অস্ট্রেলিয়া: ২ স্বর্ণ, ৩ রৌপ্য, ১ ব্রোঞ্জ

*ইথিওপিয়া: ২ স্বর্ণ, ৩ রৌপ্য, ১ ব্রোঞ্জ।

ভারতের পদক জয়ী অ্যাথলিটগণ:

*আশিস যাদব: পুরুষদের জ্যাভলিন থ্রো (রৌপ্য পদক)

*বসন্ত কুমার মেঘওয়াল: পুরুষদের হাই জাম্প (রৌপ্য পদক)

*শাহনাওয়াজ খান: পুরুষদের লং জাম্প (ব্রোঞ্জ পদক)।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande