গঙ্গাজলঘাটির জঙ্গলে পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য রাধুরবাইদে
বাঁকুড়া, ১০ আগস্ট (হি.স.): গঙ্গাজলঘাটি থানার রাধুরবাইদ জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্থানীয় সূত্রের মাধ্যমে খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে
গঙ্গাজলঘাটির জঙ্গলে পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য রাধুরবাইদে


বাঁকুড়া, ১০ আগস্ট (হি.স.): গঙ্গাজলঘাটি থানার রাধুরবাইদ জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। স্থানীয় সূত্রের মাধ্যমে খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শান্তিময় ঘোষ (৬৫)। তিনি বরজোড়া থানার কোচকুণ্ডা গ্রামের বাসিন্দা ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি। বাধ্য হয়ে এই বিষয়ে বরজোড়া থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন পরিবারের লোকেরা।

সোমবার গঙ্গাজলঘাটি থানার পুলিশ রাধুরবাইদ জঙ্গলে একটি গাছের নিচ থেকে পচাগলা দেহটি উদ্ধারের পরেই বরজোড়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ ব্যক্তির পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃতদেহটি শান্তিময় ঘোষেরই বলে শনাক্ত করেন।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শান্তিময়বাবু জঙ্গলের গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। পরবর্তীতে বন্য জন্তু তাঁর দেহের বিভিন্ন অংশ খুবলে খাওয়ার চেষ্টা করলে পচাগলা দেহটি গাছের ডাল থেকে ছিঁড়ে মাটিতে খসে পড়ে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande