
কাঠমান্ডু, ১১ আগস্ট (হি.স.): ওয়ানডে দলের নেতৃত্বে বদল আনল নেপাল। অধিনায়কের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ লেগ স্পিনার সান্দিপ লামিছানেকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) সোমবার এসিসি মেন’স প্রিমিয়ার কাপের জন্য দল ঘোষণার পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন আনার কথা জানায়।
উল্লেখ্য, সীমিত ওভারের দুই সংস্করণেই দেশের সফলতম অধিনায়ক রোহিত পাউডেলের স্থলাভিষিক্ত হলেন ২৬ বছর বয়সী লামিছানে। নেতৃত্ব হারালেও দলে রয়েছেন রোহিত। এই অলরাউন্ডারের নেতৃত্বে ৬৩ ওয়ানডের মধ্যে নেপালের জয় পেয়েছে ৩১টিতে। ২০২২ সালে তিনি দায়িত্ব পাওয়ার আগে ১৪ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লামিছানে।
ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের বিশ্বরেকর্ড (৪২ ম্যাচে) রয়েছে লামি ছানের। নেপালের দ্রুততম ১৫০ উইকেটের রেকর্ডও গড়েন তিনি। এখন পর্যন্ত ৭৭টি ওয়ানডে খেলে তার উইকেট ১৫৪টি। তাছাড়া নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের কীর্তিও গড়েন লামিছানে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি