
নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বিজ্ঞান ভবনে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ‘ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক: মাই লাইফ, মাই স্ট্রাগলস’-এর উন্মোচন করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণও দেবেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর দ্বারা এই আত্মজীবনী প্রকাশ ভারতের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্বের জীবন ও তাঁর অবদানকে উদযাপনের এক বিশেষ উপলক্ষ। এই আত্মজীবনী রামনাথ কোবিন্দের জীবন, সংগ্রাম ও কৃতিত্বের কথা তুলে ধরা হয়েছে। বইটিতে তাঁর প্রারম্ভিক জীবন থেকে শুরু করে জনজীবন এবং দেশের ১৪-তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়াও আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের জীবনে রূপদানকারী মূল্যবোধ, অভিজ্ঞতা ও পরিস্থিতির ওপর আলোকপাত করা হয়েছে। বইটি তাঁর জনজীবন ও দেশসেবার সময় অর্জিত অভিজ্ঞতার একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ