খারাপ আবহাওয়ায় কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ
কোলাঘাট, ১১ আগস্ট (হি.স.): কলকাতা থেকে কেশপুরের জন্য হেলিকপ্টারে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোলাঘাটে হঠাৎ জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। সড়কপথেই কেশপুরে রওনা হন তিনি। খারাপ আবহাওয়ার কারণে কোলাঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্র
খারাপ আবহাওয়ায় কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ


কোলাঘাট, ১১ আগস্ট (হি.স.): কলকাতা থেকে কেশপুরের জন্য হেলিকপ্টারে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোলাঘাটে হঠাৎ জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। সড়কপথেই কেশপুরে রওনা হন তিনি। খারাপ আবহাওয়ার কারণে কোলাঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টারকে জরুরি অবতরণ করানো হয়। আবহাওয়া অনুকূল না থাকার কারণেই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে জরুরি অবতরণ করেছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে দমদম থেকে কেশপুরের উদ্দেশে রওনা হন। কিন্তু বিমানচালক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোলাঘাটের একটি ফাঁকা মাঠে হেলিকপ্টার অবতরণের সিদ্ধান্ত নেন। পরে মুখ্যমন্ত্রী সড়কপথে তাঁর গন্তব্যে পোঁছন।

কেশপুরের সভা থেকে পূর্বতন সরকারকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আমার সম্পর্ক অনেকদিনের। আমরা পাঠ্যপুস্তকে সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর কথা পড়ি। কিন্তু মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসুর কথা সে ভাবে পড়ানো হয় না। আগের মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব পালন করেননি। বাম আমলেও স্বাধীনতা সংগ্রামীদের সেই সম্মান দেওয়া হয়নি।’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande