
নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে এক বার্তায় অমিত শাহ বলেন, আধুনিক ভারতের মহান চিন্তাবিদ এবং মা কালীর একনিষ্ঠ সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভারতীয় সনাতন ঐতিহ্যের গভীর শক্তি ও আধ্যাত্মিক চেতনাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন।
শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ১৬ আগস্ট ১৮৮৬ সালে তিরোধান ঘটে। এই পবিত্র পুণ্যতিথিতে রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ পূজা, হোম, ভজন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। তাঁর অমূল্য বাণী মানবজাতিকে আজও শান্তি ও ঐক্যের পথ দেখায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের তিরোধান দিবসে প্রণাম জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ