ঝাড়খণ্ডে ২২টি প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল, ৬টি স্থগিত; ২৩টির সিআইডি তদন্ত
রাঁচি, ১৯ আগস্ট (হি.স.): ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি মঙ্গলবার গভীর রাতে জারি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব প
ঝাড়খণ্ডে ২২টি প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল, ৬টি স্থগিত; ২৩টির সিআইডি তদন্ত


রাঁচি, ১৯ আগস্ট (হি.স.): ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি মঙ্গলবার গভীর রাতে জারি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে মোট ৪৫টি প্রতিযোগিতামূলক পরীক্ষা ও তার ফলাফলের উপর।

মন্ত্রিসভা ২২টি প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১১তম থেকে ১৩তম জেপিএসসি পরীক্ষা, শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক (সিডিপিও) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) সিজিএল পরীক্ষাও রয়েছে। পাশাপাশি ৬টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাগুলির তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। এছাড়া আরও ১৭টি পরীক্ষার সিআইডি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মোট ২৩টি পরীক্ষা সিআইডি তদন্তের আওতায় থাকবে।

এই বিষয়ে সরকার মোট আটটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে টিডিপিএল এজেন্সির মাধ্যমে আয়োজিত বিভিন্ন পরীক্ষা বাতিলের কথা উল্লেখ রয়েছে। যে পরীক্ষাগুলির প্রাথমিক প্রক্রিয়া টিডিপিএল ছাড়া অন্য কোনও এজেন্সির মাধ্যমে সম্পন্ন হয়েছিল, সেগুলির ফলাফলও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি নম্বর ৫৪০২ অনুযায়ী বাতিল পরীক্ষা:

ঝাড়খণ্ডের বিশ্ববিদ্যালয়গুলিতে অশিক্ষক পদে নিয়োগ (০৯/২০২৫)

সহকারী অধিকর্তা/সিনিয়র বৈজ্ঞানিক আধিকারিক (ব্যাকলগ) নিয়োগ (১০/২০২৫)

সহকারী অধিকর্তা/সিনিয়র বৈজ্ঞানিক আধিকারিক (নিয়মিত) নিয়োগ (১১/২০২৫)

ড্রাগ ইনস্পেক্টর নিয়োগ (১২/২০২৫)

সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সহকারী অধ্যাপক (ব্যাকলগ) নিয়োগ (০২/২০২৬)

সরকারি পলিটেকনিক ও মহিলা পলিটেকনিকে প্রভাষক (ব্যাকলগ) নিয়োগ (০৩/২০২৬)

সরকারি পলিটেকনিক ও মহিলা পলিটেকনিকে প্রভাষক (নিয়মিত) নিয়োগ (০৪/২০২৬)

মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিস্ট বিভাগে সহকারী অধ্যাপক নিয়োগ (০৭/২০২৬)

বিজ্ঞপ্তি নম্বর ৫৪০৩ অনুযায়ী বাতিল পরীক্ষা:

সিভিল জজ (জুনিয়র ডিভিশন) নিয়োগ (২২/২০২৩)

সহকারী বন সংরক্ষক নিয়োগ (০৩/২০২৪)

বনাঞ্চল আধিকারিক নিয়োগ (০৪/২০২৪)

সহকারী সরকারি আইনজীবী (এপিপি) ব্যাকলগ নিয়োগ (০৫/২০২৫)

সহকারী সরকারি আইনজীবী (এপিপি) নিয়মিত নিয়োগ (০৬/২০২৫)

ঝাড়খণ্ড সম্মিলিত অসামরিক পরিষেবা পরীক্ষা-২০২৫ (০১/২০২৬)

ঝাড়খণ্ড সম্মিলিত অসামরিক পরিষেবা পরীক্ষা (ব্যাকলগ)-২০২৫ (০৫/২০২৬)

ঝাড়খণ্ড সম্মিলিত অসামরিক পরিষেবা পরীক্ষা (ব্যাকলগ)-২০২৩ (০৬/২০২৬)

বিজ্ঞপ্তি নম্বর ৫৪০৪ অনুযায়ী বাতিল পরীক্ষা:

খাদ্য নিরাপত্তা আধিকারিক নিয়োগ (১৮/২০২৩)

শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক নিয়োগ (২১/২০২৩)

সম্মিলিত অসামরিক পরিষেবা পরীক্ষা-২০২৩ (০১/২০২৪)

এছাড়া জেএসএসসির আয়োজিত সিজিএল পরীক্ষাও বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিজিএল পরীক্ষায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে গঠিত এসআইটি-র তদন্ত এবং জেপিএসসিতে কথিত অনিয়মের সিআইডি তদন্তের সময় সরকারের সামনে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেপিএসসি ও জেএসএসসির পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তও নিয়েছে সরকার। এর জন্য ঝাড়খণ্ড হাইকোর্টের কাছে আবেদন জানানো হবে।

দুই কমিশনেই অভ্যন্তরীণ নজরদারি সেল গঠন করা হবে। পাশাপাশি কমিশনগুলির সংস্কারের জন্য আইএএস আধিকারিক অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande