পিপলকোটিতে সুড়ঙ্গ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১
চামোলি, ১৯ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের চামোলির পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃত ওই শ্রমিকের নাম রোহিত। দু
পিপলকোটিতে সুড়ঙ্গ দুর্ঘটনা


চামোলি, ১৯ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের চামোলির পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃত ওই শ্রমিকের নাম রোহিত। দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি হৃষিকেশের এইমস–এ চিকিৎসাধীন ছিলেন।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তরফে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৩ আগস্ট নির্মীয়মাণ সুড়ঙ্গে জল ও কাদা-মাটি ঢুকে পড়ায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে যৌথ অভিযান চালায় এসডিআরএফ, এনডিআরএফ, আইটিবিপি, সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল। দুর্ঘটনার পর বহু শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এখনও পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটির মায়াপুরে অবস্থিত টিএইচডিসি-র বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ১৩ আগস্ট দুর্ঘটনা ঘটে। প্রায় ১১৭ ঘণ্টা ধরে চলা তল্লাশি ও উদ্ধার অভিযান মঙ্গলবার সম্পন্ন হয়। সুড়ঙ্গে জল জমার জেরে ও ধস নামার জন্য বহু শ্রমিক ভেতরে আটকে পড়েছিলেন। ১২ জন শ্রমিককে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছিল। সেই শ্রমিকদের একজন ছিলেন রোহিত। তিনিই বুধবার সকালে এইমস হৃষিকেশে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande