প্রয়াগরাজে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
প্রয়াগরাজ, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার ঝুঁসি থানা এলাকায় বুধবার সকালে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শাস্ত্রী সেতুর কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রি
প্রয়াগরাজে গাড়ির ধাক্কায় মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যু


প্রয়াগরাজ, ১৯ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার ঝুঁসি থানা এলাকায় বুধবার সকালে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শাস্ত্রী সেতুর কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশের নগর ডেপুটি কমিশনার মনীষ কুমার শান্ডিল্য জানান, মৃত ব্যক্তির নাম কৈলাশ নাথ মিশ্র (৫০)। তিনি থরওয়াই থানা এলাকার ফৈজুল্লাপুর, হেতাপট্টি গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, কৈলাশ নাথ নাইনি এলাকার একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। বুধবার সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার জন্য তিনি ছেলের মোটরসাইকেলে করে বের হন। ঝুঁসি থানা এলাকার লোটাস হাসপাতালের কাছে পৌঁছে তিনি ছেলেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। এরপর তিনি পায়ে হেঁটে রাস্তা পার হয়ে অন্য গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় দারাগঞ্জের দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঝুঁসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande