
কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): আবহাওয়ার উন্নতি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, চড়া রোদের দেখা মিলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। কিছু কিছু জেলায় বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি। আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমের দিকেই থাকবে। স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ২৩ ও ২৪ আগস্ট নাগাদ উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন দার্জিলিং-সহ ওপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ