বিহারের ঔরঙ্গাবাদে আধিকারিকের রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ
ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (হি.স.): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক আধিকারিকের। ধানৌতি সেতুর কাছে আহত অবস্থায় উদ্ধারের পর সন্দেহজনক পরিস্থিতিতে দেহরি-ডালমিয়ানগর পৌর পরিষদের এক নির্বাহী আধিকারিকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বিমল কুম
বিহারের ঔরঙ্গাবাদে আধিকারিকের রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ


ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (হি.স.): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক আধিকারিকের। ধানৌতি সেতুর কাছে আহত অবস্থায় উদ্ধারের পর সন্দেহজনক পরিস্থিতিতে দেহরি-ডালমিয়ানগর পৌর পরিষদের এক নির্বাহী আধিকারিকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বিমল কুমার। রোহতাস জেলার জেলাশাসক দীপক কুমার মিশ্র জানান, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ বিমল কুমারের আহত হওয়ার খবর পাওয়া যায়; এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সাসারামের সিভিল সার্জন ডাঃ মনিরাজ রঞ্জন বলেন, আমরা রাত ১২.১৪ মিনিটে ঘটনাটির খবর পাই। কয়েকজন জানিয়েছেন, ঘটনাটি ঘটার সময় তিনি একটি খালের কাছে ছিলেন, যদিও কাউকে সন্দেহভাজন হিসেবে দেখা যায়নি। লোকজন বলছেন, শরীরে গুলির কোনও চিহ্ন নেই, তবে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে। শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে; ময়নাতদন্তের মাধ্যমেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande