কলকাতা ময়দানে কিংবদন্তী ফুটবলারের প্রতি শ্রদ্ধা, গোষ্ঠ পাল কে পুষ্পার্ঘ্য নিবেদন ক্রীড়ামন্ত্রীর
কলকাতা, ২০ আগস্ট (হি. স.) : বিশিষ্ট কিংবদন্তী ও বাংলার নামী ফুটবলের পথিকৃৎ গোষ্ঠ পাল। পূর্ণাবয়ব মূর্তি রয়েছে একদা রাজভবন তথা অধুনা লোকভবনের দক্ষিণ গেটের বিপরীতে দন্ডায়মান। উল্লেখ্য, একদা ফুটবল প্রাচীর হিসেবে তিনি অধিক পরিচিত। তাঁর নাম গোষ্ঠ পাল।
কলকাতা ময়দানে কিংবদন্তী ফুটবলারের প্রতি শ্রদ্ধা


কলকাতা, ২০ আগস্ট (হি. স.) : বিশিষ্ট কিংবদন্তী ও বাংলার নামী ফুটবলের পথিকৃৎ গোষ্ঠ পাল। পূর্ণাবয়ব মূর্তি রয়েছে একদা রাজভবন তথা অধুনা লোকভবনের দক্ষিণ গেটের বিপরীতে দন্ডায়মান। উল্লেখ্য, একদা ফুটবল প্রাচীর হিসেবে তিনি অধিক পরিচিত। তাঁর নাম গোষ্ঠ পাল। কলকাতা ময়দানস্থিত মূর্তি রয়েছে। ১৩০ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সেখানে মাল্যদান করেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ডা. ইন্দ্রনীল খান। আকাশবাণী ভবনের নিকটেই ও ইডেন গার্ডেন্সে এর ঢিল ছোঁড়া দূরত্বে ঠায় দাঁড়িয়ে রয়েছে সেই চিনের প্রাচীর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই মূলতঃ এদিন গোষ্ঠ পাল সরণি'তেই এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতা ময়দানস্থিত সমস্ত ফুটবল ক্লাব ছাড়াও ক্রিকেট খেলোয়াড়দের উপস্থিতিতে তাঁকে স্মরণ করা হল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande