
জম্মু, ২০ আগস্ট (হি.স.): ভারতীয় রেলের মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন। একইসঙ্গে নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেল। জম্মু ও কাশ্মীরে চেনাব সেতুর ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটল বন্দে ভারত ট্রেন। বিশ্বের সর্বোচ্চ সেতু—চেনাব সেতু—র ওপর দিয়ে প্রথমবারের মতো ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে ছুটল বন্দে ভারত ট্রেন।
উত্তর রেলওয়ের জম্মু বিভাগের অন্তর্গত ‘শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা - বানিহাল’ রুটের ১১১ কিলোমিটার দীর্ঘ নতুন ব্রড গেজ রেলপথে ট্রেনের সর্বোচ্চ অনুমোদিত গতিসীমা বাড়িয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার করার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। এরপরই বৃহস্পতিবার চেনাব সেতু—র ওপর দিয়ে প্রথমবারের মতো ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলল বন্দে ভারত ট্রেন।
এর আগে, এই রুটের ‘শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা - সাঙ্গালদান’ অংশের জন্য অনুমোদিত গতিসীমা ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার এবং ‘সাঙ্গালদান - বানিহাল’ অংশের জন্য ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ