প্লাস্টিক শিল্পের ক্ষুদ্র-মাঝারি উদ্যোগগুলির মধ্যে সচেতনতা বাড়াতে কর্মসূচি
কলকাতা, ২১ আগস্ট (হি. স.) কলকাতা: প্লাস্টিক শিল্পের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির মধ্যে গুণমান, মান নির্ধারণ, শংসাপত্র, সরকারি বিধি, পরিবেশবান্ধব উৎপাদন ও নতুন ব্যবসার সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন (আইপিএফ) ও ব্যুরো অফ ই
কলকাতায় আয়োজিত এদিন অনুষ্ঠানের দৃশ্য


কলকাতা, ২১ আগস্ট (হি. স.) কলকাতা: প্লাস্টিক শিল্পের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির মধ্যে গুণমান, মান নির্ধারণ, শংসাপত্র, সরকারি বিধি, পরিবেশবান্ধব উৎপাদন ও নতুন ব্যবসার সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন (আইপিএফ) ও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর যৌথ উদ্যোগে শুক্রবার আয়োজিত হল সচেতনতা কর্মসূচি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দফতরের প্রতিমন্ত্রী আশোক দিন্দা। উপস্থিত ছিলেন আইপিএফ-এর সভাপতি অমিত আগরওয়াল, সম্পাদক সৌরভ গাড়োদিয়া এবং চেয়ারম্যান সুদর্শন কুমার তিওয়ারি। অশোক দিন্দা বলেন, - ‘‘শিল্পের দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য গুণমান ও নির্ধারিত মান মেনে চলা জরুরি। প্রযুক্তি, উদ্ভাবন ও পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণ করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে।’’ রাজ্য সরকার এমএসএমইগুলির পাশে থাকবে বলেও জানান তিনি।

অমিত আগরওয়াল বলেন, গুণমান, মান্যতা ও উদ্ভাবনই ভারতীয় প্লাস্টিক শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। সৌরভ গাড়োদিয়া ও সুদর্শন তিওয়ারি এই প্রসঙ্গে জোর দিয়ে বলেছেন যে, - বিআইএস মান, প্রযুক্তি, পুনর্ব্যবহার ও স্থায়ী উৎপাদন ব্যবস্থার উপর।

কর্মসূচিতে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও পণ্যের মান বাড়াতে বিআইএস শংসাপত্রের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে পুনর্ব্যবহার, প্লাস্টিকের দায়িত্বশীল ব্যবহার ও পরিবেশরক্ষার বিষয়েও আলোচনা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande