ফের আরাবুলের গাড়ির উপর 'হামলা'র অভিযোগ
কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি এবং ‘চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর কর্মীদের বিরুদ্ধে। হামলায় আরাবুল ইসলামের গাড়ির কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি পুলিশ
ফের আরাবুলের গাড়ির উপর 'হামলা'র অভিযোগ


কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি এবং ‘চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর কর্মীদের বিরুদ্ধে। হামলায় আরাবুল ইসলামের গাড়ির কাচ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি পুলিশ হস্তক্ষেপ করে তাঁকে এলাকা থেকে বের করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে অন্য আর পাঁচটা দিনের মতোই ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির দফতরে গিয়েছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। অভিযোগ, তিনি পৌঁছতেই আগে থেকে সেখানে জমায়েত করা আইএসএফ কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠলে, নিরাপত্তার অভাব বোধ করায় তিনি দ্রুত দফতর ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

গাড়িতে ওঠার মুহূর্তে ক্ষুব্ধ আইএসএফ কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ফেলে বিক্ষোভ প্রদর্শন করে। আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে যায়। বেশ কয়েকজন বিক্ষোভকারী আরাবুল ইসলামের উদ্দেশে ‘চোর’ স্লোগান দিয়ে তাঁর গাড়ির পেছনে ধাওয়া করে। পুলিশ গাড়িটিকে নিরাপদ দূরত্বে বের করে নিয়ে যান।

উল্লেখ্য, এর আগে শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয় বলে অভিযোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande