দিল্লিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া, গতিপথ পরিবর্তন ১৪টি বিমানের
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার দিল্লি বিমানবন্দরে অন্তত ১৪টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। খারাপ আবহাওয়ার জেরে দেশের জাতীয় রাজধানীতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
দিল্লিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া, গতিপথ পরিবর্তন ১৪টি বিমানের


নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার দিল্লি বিমানবন্দরে অন্তত ১৪টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। খারাপ আবহাওয়ার জেরে দেশের জাতীয় রাজধানীতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআইএ) বহু বিমান বিলম্বিত হয়েছে এবং কয়েকটি বিমান বাতিল করা হয়েছে। রাজধানীতে বৃষ্টির পাশাপাশি ঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

যে ১৪টি বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে তার মধ্যে মধ্যে ১১টি বিমান জয়পুরে, ২টি চণ্ডীগড়ে এবং একটি লখনউয়ে পাঠানো হয়। এর মধ্যে রয়েছে ৩টি আন্তর্জাতিক বিমান। এছাড়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিল্লি-এনসিআর অঞ্চলে যান চলাচলেও প্রভাব পড়েছে বলে এ দিন জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande