বাঁকুড়ার বিদ্যালয়ে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ স্থানীয়দের
বাঁকুড়া, ২৪ আগস্ট (হি.স.): মিড-ডে মিলের অর্থ তছরুপের অভিযোগে বাঁকুড়া ২ ব্লকের একটি বিদ্যালয়ে চরম উত্তেজনা ছড়ালো। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো সোমবার। এ দিন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্কুল চত্বর থেকে টেনে বাইরে বের করে আনে স্থানীয় বাসিন্দ
বাঁকুড়ার বিদ্যালয়ে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ স্থানীয়দের


বাঁকুড়া, ২৪ আগস্ট (হি.স.): মিড-ডে মিলের অর্থ তছরুপের অভিযোগে বাঁকুড়া ২ ব্লকের একটি বিদ্যালয়ে চরম উত্তেজনা ছড়ালো। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো সোমবার। এ দিন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্কুল চত্বর থেকে টেনে বাইরে বের করে আনে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের একাংশ। তাঁকে বাইরে এনে তাঁর দিকে ডিম ছুড়ে প্রতিবাদ জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করে নিয়ে যায় প্রধান শিক্ষককে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মিড-ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ উঠছিল। মাস ছয়েক আগেও তাঁর বিরুদ্ধে এলাকায় পোস্টার দিয়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, প্রধান শিক্ষকের নিয়ে তদন্ত চলছে। ক্ষুব্ধ স্থানীয়দের দাবি ছিল, তদন্ত প্রক্রিয়া না শেষ হওয়া পর্যন্ত স্কুলে প্রধান শিক্ষকের আসার ওপর নিষেধাজ্ঞা চাই। কিন্তু, স্থানীয়দের সেই দাবি উপেক্ষা করে সোমবার তিনি স্কুলে আসতেই গ্রামবাসীদের ক্ষোভের আগুনে ঘি পড়ে।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রধান শিক্ষক। তাঁর দাবি, আমার বিরুদ্ধে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তোলা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ও স্কুল চত্বরে চরম উত্তেজনা ছড়ায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande