পলাতক তিন ভারতীয় গ্যাংস্টারকে পাকড়াও করেছে দেশের এজেন্সি : স্বরাষ্ট্র মন্ত্রক
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): পলাতক তিন ভারতীয় গ্যাংস্টারকে পাকড়াও করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যালয় থেকে এক্স মাধ্যমে জানানো হয়েছে, ভারতীয় এজেন্সিগুলি মালয়েশিয়ায় পলাতক তি
স্বরাষ্ট্র মন্ত্রক


নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): পলাতক তিন ভারতীয় গ্যাংস্টারকে পাকড়াও করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যালয় থেকে এক্স মাধ্যমে জানানো হয়েছে, ভারতীয় এজেন্সিগুলি মালয়েশিয়ায় পলাতক তিন ভারতীয় গ্যাংস্টারকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে এবং তাদের পুলিশি হেফাজতে নিয়েছে। জসপ্রীত সিং, অজয় সিং এবং পবনদীপ সিং নামের এই পলাতক ব্যক্তিরা 'বাম্বিহা গ্যাং'-এর সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে তোলাবাজি, আন্তঃসীমান্ত অস্ত্র ও মাদক পাচার এবং লুধিয়ানায় গ্রেনেড হামলার ব্যর্থ প্রচেষ্টাসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। মোদীজির 'নিরাপদ ও সুরক্ষিত ভারত'-এর ভিশন বা লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে, আমাদের এজেন্সিগুলি শুধুমাত্র ২০২৬ সালেই ৫১ জন দুর্ধর্ষ অপরাধীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande