

কলকাতা, ২৪ আগস্ট (হি. স.) : অনূর্ধ্ব - ২৩, আন্তঃ রাজ্য মাল্টি ডে টুর্নামেন্ট সিচেম ট্রফি ৬২ রানে জিতল বাংলা দল। সোমবার ৯০ ওভারে বাংলা দলের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে (৯০ ওভারে ) - ৩৩৯ রান। বাংলার পক্ষে আদিত্য রায় ১৬২ বলে সর্বাধিক ৮৬ রান করেন। শশাঙ্ক সিং - ৫৭ বলে ৫০ রান তোলে। বিপরীতমুখী দলের তরফেও প্রশান্ত ঠাকুর ১৭ ওভার বল করে এবং ৫৭ রানে ৩ টি । অর্নব জামওয়াল ১২ ওভারে ৬০ রান দিয়ে তিনটি উইকেট সংগ্রহ করে। এর জবাবে (৭৫.৪ ওভারে) ১০ উইকেট হারিয়ে - ২৭৭ রান তোলে হিমাচল প্রদেশ। দক্ষ নারায়ন ১৪২ বলে অপরাজিত - ৭২ এবং অতুল জশওয়াল ৬৬ বলে - ৬৩ রান তোলে। বাংলার তিন বোলার - নভনীল সাহা : ২/২২ (৭.৪ ওভারে) প্রিয়াংশু প্যাটেল : ২/৫৮ (১৩ ওভারে) ও মেহরোজ রাজা - ২/৭৭( ২০ ওভারে)।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত