
কলকাতা ২৪ অগস্ট (হি. স.) : নব কলেবরে সাজল। কলকাতাস্থিত কাঁকুড়গাছি সাব-পোস্ট অফিসের নতুন সাজ। নবকলেবরের দায়িত্বে রয়েছে স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার।তাদের ডিজাইন ম্যানুয়াল মেনে আধুনিকীকরণের পর সোমবার ভার্চুয়ালি এই ডাকঘরের উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি। উল্লেখ্য, এই ধরনের একই অনুষ্ঠানে দেশের আরও ১৩টি ডাকঘরের উদ্বোধন এবং ‘ডাক সেবা ও ডাক মিত্র’ অ্যাপেরও সূচনা হয়েছে।
সিআইটি রোডে অবস্থিত গুরুত্বপূর্ণ এই ডেলিভারি পোস্ট অফিসটি ২,৭৬৩ বর্গফুটের দফতর ভবনে গড়ে উঠেছে। সম্পূর্ণ দখলমুক্ত জমি ও চত্বরে তৈরি নতুন পরিকাঠামোয় মিলবে আরও সুবিধাজনক, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর ডাক ও আর্থিক পরিষেবা। নাগরিকদের প্রয়োজনের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে গোটা কেন্দ্রটি।
স্থানীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ডঃ তাপস রায়। ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত