মঙ্গলবার ৫৮তম যুব সংসদ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেবেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল
নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মঙ্গলবার ৫৮তম যুব সংসদ প্রতিযোগিতা ২০২৫-২৬-এ কৃতিত্ব অর্জনকারী দিল্লির পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেবেন। রাজধানীর শিক্ষা দফতর এবং এনডিএমসির অধীন বিভিন্ন বিদ্যা
মঙ্গলবার ৫৮তম যুব সংসদ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেবেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল


নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মঙ্গলবার ৫৮তম যুব সংসদ প্রতিযোগিতা ২০২৫-২৬-এ কৃতিত্ব অর্জনকারী দিল্লির পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেবেন। রাজধানীর শিক্ষা দফতর এবং এনডিএমসির অধীন বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

সোমবার সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সংসদ ভবনের জিএমসি বালাযোগী সভাগৃহে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পীতমপুরার পরওয়ানা রোডের বাল ভারতী পাবলিক স্কুল। এছাড়াও কৃতিত্বের জন্য আরও ১১টি বিদ্যালয়কে মেরিট ট্রফি দেওয়া হবে।

যুব সংসদ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল পড়ুয়াদের মধ্যে আত্মশৃঙ্খলা, ভিন্ন মতের প্রতি সহনশীলতা, নিরপেক্ষভাবে নিজের মত প্রকাশ এবং গণতান্ত্রিক জীবনযাপনের বিভিন্ন গুণ গড়ে তোলা। পাশাপাশি আত্মবিশ্বাস, নেতৃত্বের ক্ষমতা, বক্তব্য উপস্থাপনের দক্ষতা ও অন্যান্য গুণ বিকাশেও এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, যুব সংসদ প্রতিযোগিতা কর্মসূচির ধারাবাহিকতায় ২০২৫-২৬ সালে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে ৫৮তম প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়া ১১টি বিদ্যালয়ের মধ্যে রয়েছে দ্বারকা সেক্টর-২২-এর ড. বি.আর. আম্বেদকর সিএম শ্রী স্কুল, পেশোয়া রোডের নবযুগ স্কুল, এসপি মুখার্জি মার্গের প্রেজেন্টেশন কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল, বাবা নিম করৌলি সর্বোদয় কন্যা বিদ্যালয় (জোনাপুর), সর্বোদয় কন্যা বিদ্যালয় (প্রহ্লাদপুর), সর্বোদয় বাল বিদ্যালয় নম্বর ১ (উর্দু মাধ্যম, জামা মসজিদ), অটল আদর্শ বিদ্যালয় (গোল মার্কেট), ড. বি.আর. আম্বেদকর সিএম শ্রী স্কুল (সেক্টর-১৭, রোহিণী), সর্বোদয় কন্যা বিদ্যালয় নম্বর ১ (যমুনা বিহার, সি-ব্লক), ঈশানী সর্বোদয় কন্যা বিদ্যালয় (জি-ব্লক, সাকেত) এবং কেরল সিনিয়র সেকেন্ডারি স্কুল (বিকাশপুরী)।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande