
ভুবনেশ্বর, ২৬ আগস্ট (হি.স.): ওনামের পবিত্র উৎসব উপলক্ষে ওড়িশার বাসিন্দা ও সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী প্রতিটি পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি কামনা করেন। শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, ওনাম কেবল একটি উৎসব নয়; এটি ঐক্য এবং ভাতৃত্ববোধের ভাবধারাকে আরও সুদৃঢ় করে।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আশা প্রকাশ করে বলেন, এই উৎসব মানুষকে একটি আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির পাশাপাশি ওনামের পবিত্র উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রমুখ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস