পুকুরে অস্ত্রের ভাণ্ডার! সন্দেশখালিতে উদ্ধার ৩ আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য
সন্দেশখালি, ২৬ আগস্ট (হি.স.): সন্দেশখালিতে ফের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্দেশখালির কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বসিরহাট জেলা পুল
বন্দুক ও কার্তুজ উদ্ধার


সন্দেশখালি, ২৬ আগস্ট (হি.স.): সন্দেশখালিতে ফের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্দেশখালির কোড়াকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র এবং ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বসিরহাট জেলা পুলিশের এসওজি ও সন্দেশখালি থানার পুলিশ। ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমীর সরদারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সমীর সরদারের বাড়ির পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার পুকুরটিতে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির কাজে সিভিল ডিফেন্সের কর্মীদেরও নামানো হয়। দীর্ঘক্ষণ তল্লাশির পর পুকুর থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এরপরই সমীর সরদারকে গ্রেফতার করে পুলিশ। তিনি এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেও পরিচিত। স্থানীয় সূত্রে তাঁর সঙ্গে সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠতার কথাও উঠে এসেছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ কোথা থেকে এল এবং সেগুলি কী উদ্দেশ্যে পুকুরে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্দেশখালিতে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande