যোধপুরে ট্রেনের ধাক্কায় রেলকর্মীর মৃত্যু
যোধপুর, ২৬ আগস্ট (হি.স.) : রাজস্থানে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর। বুধবার সকালে ফলৌদি জেলার বাপিণী সীমানার কাছে এই দুর্ঘটনা ঘটে। রেললাইন পরিদর্শনের সময় যোধপুর থেকে জয়সলমেরগামী সবরমতী এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মেঘ
যোধপুরে ট্রেনের ধাক্কায় রেলকর্মীর মৃত্যু


যোধপুর, ২৬ আগস্ট (হি.স.) : রাজস্থানে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর। বুধবার সকালে ফলৌদি জেলার বাপিণী সীমানার কাছে এই দুর্ঘটনা ঘটে। রেললাইন পরিদর্শনের সময় যোধপুর থেকে জয়সলমেরগামী সবরমতী এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মেঘারাম (২৮)। তিনি কল্যাণপুরা আমলা গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, সকালে রেললাইন পরীক্ষা করছিলেন মেঘারাম। সেই সময় পিছন দিক থেকে আসা সবরমতী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে জিআরপি, রেলের আধিকারিক এবং ফলৌদি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ দেহটি ফলৌদি জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মেঘারাম প্রায় ১০ বছর ধরে রেলকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande