
বিজাপুর, ২৭ আগস্ট (হি.স.): রাখিবন্ধন উৎসব যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে ছত্তিশগড়ের বিজাপুরের বাজার। রাখি, মিষ্টি, পোশাক, উপহার ও পুজোর সামগ্রীর দোকানগুলিতে ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষ করে রাখির দোকানগুলিতে দেখা যাচ্ছে মহিলাদের ভিড়। বাজারে এবারও রয়েছে বিভিন্ন ধরনের রাখি। ঐতিহ্যবাহী নকশার পাশাপাশি আধুনিক ডিজাইনের রাখিও পাওয়া যাচ্ছে। পছন্দ অনুযায়ী রাখি কিনছেন ক্রেতারা।
রাখিবন্ধন উপলক্ষে শুধু রাখিই নয়, মিষ্টি, পোশাক, প্রসাধনী, উপহার সামগ্রী এবং পুজোর উপকরণের বিক্রিও বেড়েছে। ব্যবসায়ীদের মতে, উৎসবের সময় ভাইরা বোনদের জন্য পোশাক, ঘড়ি, গয়না, প্রসাধনী-সহ বিভিন্ন উপহার কিনছেন। ফলে উপহারের দোকানগুলিতেও ক্রেতার সংখ্যা বেড়েছে।উৎসবকে ঘিরে বাজারে বাড়তি ভিড়ে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। রাখি বিক্রেতাদের আশা, রাখিবন্ধনের সময় ভালো বিক্রি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস