
শিমলা, ২৭ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের রাজ্যপাল কবিন্দ্র গুপ্ত এবং মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখ্খু রাখিবন্ধনের পবিত্র উৎসব উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাজ্যপাল কবিন্দ্র গুপ্ত আশা প্রকাশ করে বলেন, রাখিবন্ধন উৎসব সমাজে পারস্পরিক ভাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখ্খু বলেছেন, এই উৎসব ভাই ও বোনের মধ্যে ভালোবাসা, স্নেহ এবং পারস্পরিক বিশ্বাসের প্রতীক। তিনি বলেন, এই পর্ব সম্প্রীতি ও ঐক্যের চেতনাকে উৎসাহিত করে। এটি আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করারও একটি বিশেষ সুযোগ। তিনি আরও জানান, ভাই ও বোনের এই অবিচ্ছেদ্য সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার রাখিবন্ধনের দিনে সরকারি ছুটি ঘোষণা করেছে। তিনি কামনা করেন, এই উৎসব সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস