অনুপপুরে রেললাইনের পাশে উদ্ধার মহিলার দেহ, শনাক্ত হয়নি পরিচয়
অনুপপুর, ২৭ আগস্ট (হি.স.) : মধ্য প্রদেশের অনুপপুর জেলায় মঙ্গলবার কাটনি-বিলাসপুর রেলপথের পাশে উদ্ধার হয় এক মহিলার দেহ। তাঁর পরিচয় বৃহস্পতিবারও জানা যায়নি। মঙ্গলবার ভেঙ্কটনগর ও নিগৌরা স্টেশনের মধ্যবর্তী এলাকায় আপ লাইনে ৮৩৮/৩৯ নম্বর খুঁটির কাছে
অনুপপুরে রেললাইনের পাশে উদ্ধার মহিলার দেহ, শনাক্ত হয়নি পরিচয়


অনুপপুর, ২৭ আগস্ট (হি.স.) : মধ্য প্রদেশের অনুপপুর জেলায় মঙ্গলবার কাটনি-বিলাসপুর রেলপথের পাশে উদ্ধার হয় এক মহিলার দেহ। তাঁর পরিচয় বৃহস্পতিবারও জানা যায়নি। মঙ্গলবার ভেঙ্কটনগর ও নিগৌরা স্টেশনের মধ্যবর্তী এলাকায় আপ লাইনে ৮৩৮/৩৯ নম্বর খুঁটির কাছে দেহটি উদ্ধার হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মৃতার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দেহটি জেলা হাসপাতালের মর্গে সংরক্ষিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার ভেঙ্কটনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীণ সাহু জানান, দেহটি হিমঘরে সংরক্ষিত রয়েছে। পরিবারের সদস্যরা এসে শনাক্ত করতে পারেন, সেই আশায় আরও এক-দু’দিন অপেক্ষা করা হবে। এরপর নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মহিলার পরিচয় জানতে পুলিশ তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। পাশাপাশি ছত্তিশগড়ের সীমান্তবর্তী জেলাগুলির থানাগুলিকেও বিষয়টি জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলা স্থানীয় বাসিন্দা হলে এতদিনে তাঁর পরিচয় জানা যেত। তাই তিনি দূরবর্তী কোনও এলাকার বাসিন্দা হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘপথের কোনও ট্রেন থেকে পড়ে গিয়েও তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভিতরে ৩,৮০০ টাকা নগদ, পোশাক এবং খাবারের কিছু সামগ্রী পাওয়া গেলেও পরিচয় জানার মতো কোনও নথি মেলেনি।

স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেও মহিলার পরিচয় সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি জেলা হাসপাতালের মর্গে রেখেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande