
কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ) : নেপালের দুর্যোগে ভারত ও বাংলার প্রভাব এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিধানসভার প্রেস কর্নারে একযোগে বিজেপি ও বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
বৃহস্পতিবার বিধানসভায় কুণাল ঘোষ বলেন, নেপালের বিপর্যয় শুধু সে দেশেই নয়, প্রভাব ফেলেছে ভারত এবং পশ্চিমবঙ্গেও। বাংলার বহু মানুষ সেখানে বেড়াতে যান বা থাকেন। অতীতে রেলমন্ত্রী বা মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাত জেগে প্রশাসনকে সচল রাখতেন এবং দুর্যোগের মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তেন, বর্তমান সরকারও সেই পথে হাঁটবে বলেই তিনি আশা প্রকাশ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত