
কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ) : বিজেপির হাতে তামাক খেয়ে দল বদল করে আজ সামলাতে পারছে না, এরা নির্লজ্জ ও বেহায়া। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিরোধী শিবিরের বিরুদ্ধে এভাবে তোপ দাগলেন কালীঘাট তৃণমূল'--এর নেতা কুণাল ঘোষ।
তিনি বলেন, বিজেপির পায়ে ও প্রধানমন্ত্রীর পায়ে গিয়ে পড়ছে আর বলছে, বাঁচাও বাঁচাও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় এদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কুণাল ঘোষ বলেন, যাঁরা বলছেন জোট করেছি, তাঁরা মিথ্যে কথা বলছেন। এরা আসলে বিজেপির জুতো পালিশ করতে গিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় একা কলকাতার রাস্তায় হেঁটে দেখাক, মানুষ ফুল নিয়ে বসে আছে।
কুণাল দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই মানুষ একজোট রয়েছে এবং আগামী দিনে কলকাতা পুরসভায় তৃণমূলের মেয়রই ফের উন্নয়নের কাজ চালিয়ে যাবেন বলে আত্মবিশ্বাসী তিনি।
২১ জুলাইয়ের তৃণমূলের জনসভা বনাম অন্য কোনও সরকারি বা রাজনৈতিক সভার তুলনা টেনেও কটাক্ষ ছুঁড়ে দেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত