
কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ): 'বিজেপির পূর্বসূরিরা একসময় জেল থেকে মুচলেকা দিতেন, তাই আজ তাদের নতুন করে দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে। 'বন্দে মাতরম' গাওয়া নিয়ে চলা বিতর্ক ও এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর ভাবনা ও সাম্প্রতিক মন্তব্যের জেরে বৃহস্পতিবার কুণাল ঘোষ এই মন্তব্য করেন।
কুণাল সাংবাদিকদের বলেন, আমরা তো আমাদের সব অনুষ্ঠানের শেষেই 'বন্দে মাতরম' বলি। এটা আমাদের অন্য কারও থেকে শিখতে হবে না।
প্রসঙ্গত, শুক্রবার রাখিপূর্ণিমা উপলক্ষে রাজ্যের প্রতিটি কোণায় রাজ্য সরকারের তরফে বিশেষ কর্মসূচি পালনের কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং দেশপ্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাকে পুনর্গঠনের জন্য কোটি কোটি মানুষ একসঙ্গে শপথ নেবেন।
স্বামী বিবেকানন্দের 'চরৈবেতি' মন্ত্রকে পাথেয় করে বাংলার তরুণ প্রজন্মকে স্বনির্ভর করে তোলার বার্তা দেওয়া হবে সর্বত্র।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত