ইউরিয়া সংকটে রাস্তায় নেমে কৃষকদের বিক্ষোভ
হায়দরাবাদ, ২৭ আগস্ট (হি.স.) : তেলেঙ্গানার মেদক জেলায় ইউরিয়ার তীব্র সংকটের অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কৃষকরা। বৃহস্পতিবার রামায়ণপেট মণ্ডলের কোনাপুরে একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান তাঁরা। মোবাইল অ্যাপের মাধ্যমে ইউ
ইউরিয়া সংকটে মেদকে রাস্তায় কৃষকদের বিক্ষোভ


হায়দরাবাদ, ২৭ আগস্ট (হি.স.) : তেলেঙ্গানার মেদক জেলায় ইউরিয়ার তীব্র সংকটের অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কৃষকরা। বৃহস্পতিবার রামায়ণপেট মণ্ডলের কোনাপুরে একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান তাঁরা।

মোবাইল অ্যাপের মাধ্যমে ইউরিয়া বুকিং করতে না পারায় মেদক-সিদ্দিপেট সড়কে ‘রাস্তা অবরোধ’ কর্মসূচি পালন করেন কৃষকরা। এর জেরে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারী কৃষকরা ইউরিয়া সরবরাহের জন্য চালু অনলাইন বুকিং ব্যবস্থা অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানান। পাশাপাশি স্থানীয় সার বিক্রেতার বিরুদ্ধে ইউরিয়া অন্য গ্রামে পাঠিয়ে দেওয়া এবং কালোবাজারি করার অভিযোগ তোলেন তাঁরা।

কৃষকদের অভিযোগ, রাজ্যে দীর্ঘদিন ধরে ইউরিয়ার সংকট চললেও তা মেটাতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে চাষাবাদে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।অন্যদিকে, চিন্না শঙ্করামপেটেও ইউরিয়া সংকটের প্রতিবাদে কৃষকরা বিক্ষোভ দেখান। সেখানেও সরকারের বিরুদ্ধে কৃষকদের হয়রানির অভিযোগ ওঠে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande