
নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): দেশে সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে দূরদর্শী চিন্তাভাবনা অত্যন্ত জরুরি, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি দেশের সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে দূরদর্শী পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গির গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ২১-তম 'গ্লোবাল সাসটেইনেবিলিটি সামিট'-এ ভাষণ দেওয়ার সময় গড়করি ভারতের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে কর্মরত সকলের মধ্যে সহযোগিতা, সমন্বয় ও যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে চ্যালেঞ্জগুলিকে সুযোগে রূপান্তর করা উচিত।
মন্ত্রী গড়করি বলেন, শিল্প, বাণিজ্য, ব্যবসা, কৃষি ও পর্যটন ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের জন্য দূরদর্শী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। তিনি উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্পগুলি যেন সাশ্রয়ী, দূষণমুক্ত ও দেশীয় প্রযুক্তিনির্ভর হয় এবং সেগুলোর লক্ষ্য যেন আমদানির ওপর নির্ভরতা কমানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ