৪-দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজ যাচ্ছেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে চার দিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্
৪-দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজ যাচ্ছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শনিবার থেকে উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে চার দিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিয়য়েভের আমন্ত্রণে তাসখন্দে দু'দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রধানমন্ত্রী মোদী সে দেশের রাষ্ট্রপতি মিরজিয়য়েভের সঙ্গে প্রতিনিধি-স্তরের বৈঠক করবেন। তিনি জানান, দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবেন এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন।

তাসখন্দ থেকে প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে কিরগিজস্তানের বিশকেকে যাবেন। সেখানে তিনি চলতি মাসের ৩১ তারিখে আয়োজিত হতে চলা ২৬-তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সচিব জানান, দু'দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোদী শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন এবং সেখানে নিরাপত্তা, সংযোগ ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি এসসিও নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে। এছাড়া তিনি মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন হিসেবে আয়োজিত ষষ্ঠ 'ওয়ার্ল্ড নোম্যাড গেমস'-এর উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই শীর্ষ সম্মেলনটি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২৫-তম বার্ষিকী উদযাপনকে চিহ্নিত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande