
কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : কল্যাণীতে বি - ব্লকের মাঠে শুক্রবার কলকাতা ফুটবল লিগে শুক্রবার প্রথম ডিভিশনের খেলায় একটি খেলা হয়েছে। শ্যাম মেটালিক্স অনুশীলনী ১-০ গোলের ব্যবধানে জয়ী হয়েছে।।
বি এন আর রিক্রিয়েশন ক্লাব পরাজিত হয়েছে। দুটি ডিভিশনের মধ্যে দ্বিতীয় পর্বের খেলা জমে উঠেছে। আড়িয়াদহ স্পোর্টিং ক্লাব জিতল। হারল ট্যাংরা ফুটবল ক্লাব।সার্দান আ্যথলেটিক ক্লাব ৪-২ ব্যবধানে জিতল। দ্য মুসলিম ইনস্টিটিউট - ১ গোলে জয়ী। মৌরি স্পোর্টিং ক্লাব পরাজিত। বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল এস এ ১-০ গোলের ব্যবধানে জয়ী। হারল জেফা যাদবপুর আ্যসোসিয়েশন। অপর খেলায় গীতা স্পোর্টস আকাদেমি টালিগঞ্জ অগ্রগামী ৪-০ গোলের ব্যবধানে জিতল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত