আমি চাইলে নিজেই লাইব্রেরি বানিয়ে দিতে পারি, বই চুরি প্রসঙ্গে মমতা
কলকাতা, ২৮ আগস্ট (হি. স. ) : বিধানসভার গ্রন্থাগারের রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে। সরাসরি না বললেও আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলা হয়েছে বই চুরির অভিযোগ। তা নিয়েই শুক্রবার ফুঁসে উঠলেন ম
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৮ আগস্ট (হি. স. ) : বিধানসভার গ্রন্থাগারের রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে। সরাসরি না বললেও আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলা হয়েছে বই চুরির অভিযোগ। তা নিয়েই শুক্রবার ফুঁসে উঠলেন মমতা।

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে কালীঘাট তৃণমূলনেত্রী বলেন, “প্রমাণ ছাড়া কোনও অভিযোগ করবেন না।

গ্রন্থাগার মন্ত্রী জানিয়েছিলেন, গ্রন্থাগার থেকে বই নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দিলে একজন সাধারণ পাঠকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রসঙ্গেই এদিন সরব হলেন মমতা।

তাঁর দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। এদিন ক্যাথিড্রাল রোডের সভা থেকে তিনি বলেন, “মিথ্যে অভিযোগ করবেন না। আপনাদের কাছে প্রমাণ আছে? আমি নিজে বই লিখি। চাইলে একটা গোটা লাইব্রেরি করে দিতে পারি।”

বিধানসভার গ্রন্থাগারের কর্মীরা নাকি মমতার সঙ্গে যোগাযোগও করেন। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন বইগুলি তাঁর কাছে বা বাড়িতে নেই। রয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বারে। যে দফতর কিনা এখন শুভেন্দু অধিকারীর হাতে। সমস্যা হল, বইগুলি বিধানসভায় মুখ্যমন্ত্রীর দফতরে থাকলেও খাতায় কলমে সেগুলি ‘ফেরত’ হিসাবে ততক্ষণ গণ্য হবে না যতক্ষণ সেগুলি গ্রন্থাগারে ফিরে না আসছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande