‘বিশ্ব সংস্কৃত দিবস’ উপলক্ষে শুভেচ্ছা অমিত শাহর
নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি স)। ‘বিশ্ব সংস্কৃত দিবস’ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার এক্সবার্তায় তিনি লিখেছেন, ভারতের জ্ঞান, সংস্কৃতি ও চেতনার ঐতিহ্যের মূল ভিত্তি হলো সংস্কৃত ভাষা; এটি য
‘বিশ্ব সংস্কৃত দিবস’ উপলক্ষে শুভেচ্ছা অমিত শাহর


নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি স)। ‘বিশ্ব সংস্কৃত দিবস’ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার এক্সবার্তায় তিনি লিখেছেন, ভারতের জ্ঞান, সংস্কৃতি ও চেতনার ঐতিহ্যের মূল ভিত্তি হলো সংস্কৃত ভাষা; এটি যেমন প্রাচীন, তেমনই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও অত্যন্ত সমৃদ্ধ। সংস্কৃত ভাষায় রচিত আমাদের বেদ, উপনিষদ ও শাস্ত্রসমূহ শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে জ্ঞানের পথ দেখিয়ে আসছে।

সংস্কৃত ভাষার সংরক্ষণ ও প্রসারে যাঁরা অবিস্মরণীয় অবদান রেখেছেন, সেই সকল পণ্ডিত ও শিক্ষকের প্রতি আমি সশ্রদ্ধ প্রণাম জানাই।

‘বিশ্ব সংস্কৃত দিবস’ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা।

ভারতের জ্ঞান, সংস্কৃতি ও চেতনার ঐতিহ্যের মূল ভিত্তি হলো সংস্কৃত ভাষা; এটি যেমন প্রাচীন, তেমনই বৈজ্ঞানিক গুণসম্পন্ন। সংস্কৃত ভাষায় রচিত আমাদের বেদ, উপনিষদ ও শাস্ত্রসমূহ শতাব্দীর পর শতাব্দী ধরে

মানবজাতিকে জ্ঞানের পথ দেখিয়ে আসছে।

সংস্কৃত ভাষা সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাঁরা অবিস্মরণীয় অবদান রেখেছেন, সেই সকল পণ্ডিত ও শিক্ষকের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande