
জম্মু ও শ্রীনগর, ২৯ আগস্ট (হি.স.): আগামী ১০ দিন মূলত শুষ্ক ও আর্দ্র আবহাওয়া থাকবে জম্মু ও কাশ্মীরে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের (আইএমডি)। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ১০ দিন জম্মু ও কাশ্মীরে সাধারণত গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে এবং বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আবহাওয়া সাধারণত গরম ও আর্দ্র থাকার সম্ভাবনা রয়েছে; তবে এই সময়ে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। ভোর ও বিকেলের দিকে স্বল্প সময়ের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে, যদিও ভোর ও বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সতর্ক করেছে, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর কোনও কোনও এলাকায় স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাতের ফলে হড়পা বান, কাদামাটির ধস ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ